কেরানীগঞ্জে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় প্রস্তুতি সভা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জে নোভেল করোনা ভাইরাস দ্বিতীয় ঢেউ মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হলরুমে সভা অনুষ্ঠিত হয়েছে। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার(ভূমি) কামরুল হাসান সোহেল, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিন সহকারী কমিশনার(ভূমি) সানজিদা পারভীন তিন্নী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মশিউর রহমান, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ জহির উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফখরুল আশরাফ , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহিদুল শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, রোহিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুল আলী ও কালিন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোজাম্মেল হোসেন সহ আরও অনেকে।
অনুষ্ঠানে পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দ্রুত দ্বিতীয় দফা করোনা কে কিভাবে মোকাবেলা করা যায় সে বিষয়ে ব্যাপক আলোচনা করেন বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *