দোহারে জয়পাড়া বড় মাঠ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার জযপাড়া বড়মাঠ সমাজকল্যান ও ক্রীড়া সংঘের পথচলার প্রত্যয়ে ‘জয়পাড়া বড়মাঠ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২০ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, দোহার পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর আলমাছ উদ্দিন, ঢাকা জেলা তাতী লীগের সিনিয়র সহ-সভাপতি মো.জামাল উদ্দিন আহমেদ,জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আব্দুল খালেক, ফরিদপুর জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো.ফারুক হুসাইন, বিলাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাসেদ চোকদার ঢাকা জেলা (দক্ষিণ) ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ, পৌরসভা যুবলীগ নেতা হুমায়ন কবির, ছাত্রলীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক শরিফ হাসান, দোহার পৌরসভা ছাত্রলীগের সভাপতি পাপেল মাহমুদ নিজাম, জয়পাড়া কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্ত সহ আরও অনেকে।
সার্বিক সহযোগীতায় ছিলেন, মিলন খান,মো. মিজানুর রহমান, কবির হোসেন রন্টি,রুবেল হুসাইন জিহাদ, মো.জসিম,সাগর হোসেন ও সাকিব।
খেলায় নবাবগঞ্জ বন্ধু মহল ও কাজিরচর স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করেন। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় ১-১ গোলে সমতায় এলে ট্রাইবেকারে ৪-৩ গোলে নবাবগঞ্জ বন্ধু মহল জয়ী হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *