কেরানীগঞ্জে আটি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:  ঢাকার কেরানীগঞ্জে আটিবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।আজ দুপুরে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়ার নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

এ সময় কৃষি বিপণন আইন ২০১৮সালের ১৯এর১(ঙ)ধারা মোতাবেক চারটি দোকান মালিক কে ৪ হাজার টাকা জরিমানা করা হয় এবং বাজারের সব দোকান মালিকদের ভবিষ্যতের জন্য সতর্ক করে দেওয়া হয়। এই ভ্রাম্যমান আদালতের সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) অফিসের নাজির ও ভ্রাম্যমান আদালতের বেঞ্চ সহকারী রাজীব দত্ত, আটি বাজার পুলিশ ফাঁড়ির সদস্যগণ।

এ ব্যাপারে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া জানান, পবিত্র রমজান মাস উপলক্ষে কেউ যেন সরকার নির্ধারিত মূল্য ব্যতিরেকে ঊর্ধ্বমূল্যে দ্রব্যমূল্য বিক্রয় করতে না পারে সেজন্য বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার জন্য আমরা বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *