কলাকোপা কোকিলপ্যারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার ( ২৪ মার্চ) বিদ্যালয়ের মাঠে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণি শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আদনান খন্দকার বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করেন ‌‌।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শায়খুল ইসলাম খন্দকার,  সাবেক সিনিয়র শিক্ষক আব্দুস সালাম,  বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম, আজীবন দাতা সদস্য  খন্দকার আবু হাসান সবুজ , ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর সভাপতি সাংবাদিক খালিদ হোসেন সুমন,  বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য  রকিবুল ইসলাম রয়েল , মো. আল মেরাজ ও শহিদুল ইসলাম।
জাতীয় পর্যায়ে বিভিন্ন ইভেন্টে চ্যাম্পিয়ান তিনজন কে বিশেষভাবে পুরস্কৃত করা হয়। তারা হলেন সুমাইয়া, সাব্বির ও আনিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *