ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিনের সম্মেলন অনুষ্ঠিত

মো.কামাল হোসন: ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন শাখার ৪র্থ জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন শাখার সভাপতি হাফেজ মিরাজ হোসেন (মইন) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি আলমাস হোসাইনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফ বিন মেহেরউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন শাখার সভাপতি হাফেজ জয়নাল আবেদীন,সেক্রেটারী হাফেজ মাওলানা জহিরুল ইসলাম।

এসময়  আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সম্মেলনে হাফেজ মিরাজ হোসেন (মইন) কে সভপতি, শামছুল ইসলাম সুইট কে সহ-সভাপতি শেখ উজ্জল হোসেন কে সাধারণ সম্পাদক করে ২০২৩ -২৪ শেসনের নতুন কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি কেএম আতিকুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *