সুইডেনে ও ডেনমার্কে কুরআনে অগ্নিসংযোগ ও পাঠ্যপুস্তকের ভুল সংশধনের দাবীতে বিক্ষোভ মিছিল

মো.কামাল হোসন: সুইডেন ও ডেনমার্কে কুরআনে অগ্নিসংযোগ ও বিতর্কিত পাঠ্যপুস্তকের ভুল সংশধনের দাবীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের বিক্ষোভ মিছিল করা হয়েছে। শুক্রবার বেলা ১২ টায় কদমতলীতে এ বিক্ষোভ মিছিল করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন শাখার সভাপতি হফেজ জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ মাওলানা জহিরুল ইসলামের পরিচালনয় বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান। বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *