নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর হোসেন এর পক্ষে পোস্টার ও লিফলেট বিতরণ করে প্রচারণা শুরু করেছেন রুবেল আহমেদ সানী নামে এক সৌদি প্রবাসী। জানা যায়,দীর্ঘদিন পর আগামী বছরের শুরুর দিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হতে পারে ঢাকার দোহার উপজেলায়। এমন খবরে দোহারের বেশ কয়েকটি ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীরা প্রচারণা শুরু করেছেন নিজ নিজ এলাকায়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচারণার চিত্র দেখা যায় প্রতিনিয়ত।
প্রবাসে এমন ব্যতিক্রমী প্রচারণার বিষয়ে রুবেল আহমেদ সানী বলেন, আমি নারিশা ইউনিয়নের একজন বাসিন্দা দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছি। আমি চাই একজন যোগ্যব্যক্তি এই ইউনিয়নে নির্বাচিত হোক। সেই হিসেবে সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর ভাইকে আমি যোগ্য মনে করে এবং তাকে ভালোবেসেই পরিচিতদের মাঝে এই প্রচারণা শুরু করেছি।
তিনি আরও বলেন, প্রবাসের কেই ভোট দিতে না পারলেও পরিচিতদের মাঝে প্রচারণা করতে পাবে।
