আলেমদের উদ্দেশে আক্রমণাত্মক বক্তব্য না দেয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক : আলেম-ওলামাদের উদ্দেশে আক্রমণাত্মক বক্তব্য না দেয়াসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের একাংশ।

বুধবার (৯ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটি।

বক্তারা বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার নিমিত্তে সাম্প্রতিক ভাস্কর্য বিতর্কে সরকার ও আলেম-ওলামাদের মধ্যকার বিরাজমান অস্থিরতা নিরসন করতে হবে। এ জন্য তারা ৫ দফা দাবি জানান।

দাবিগুলো হলো- কোনো প্রকার দ্বন্দ্বে না জড়িয়ে দু’পক্ষের আলোচনার মাধ্যমে ভাস্কর্য বিতর্কের সুষ্ঠু সমাধান, আলেম-ওলামাদেরকে উদ্দেশ্য করে হেয় প্রতিপন্ন ও আক্রমণাত্মক বক্তব্য না দেয়া, উত্তেজনাবশত বা কারো উসকানিতে দেশে বিদ্যমান ভাস্কর্যের ক্ষতি না করা, দেশ ও জাতির শান্তি বজায় রাখার নিমিত্তে ধর্মীয় উসকানিমূলক কর্মকাণ্ড পরিহার এবং ভাস্কর্য ইস্যুকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোনো কর্মকাণ্ড না করা।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাধারণ ছাত্র অধিকার পরিষদের (একাংশ) আহ্বায়ক এপিএম সুহেল, সদস‌্য সচিব ইসমাইল সম্রাটসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *