নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহারের আউলিয়াবাদ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫ এ দোহারী এন্টারপ্রাইজ শিলাকোঠা চ্যাম্পিয়ন হয়েছে। ৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাতে খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনালে দোহারী এন্টারপ্রাইজ শিলাকোঠা ২-১ সেটে খন্দকার রেন্ট-এ-কার কে পরাজিত করে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিএস সেন্টু ভূইয়া। খেলায় সভাপতিত্ব করেন শাহ-আলম ফকির।
খেলা শেষে বিজয়ী দলের টিম ম্যানেজার আবু নাঈম দোহারী ও খেলোয়াড় আবু সাঈদ, ইয়াসিন আহমেদ, আল-আমিনের হাতে প্রাইজ মানি তুলে দেন আমন্ত্রিত অতিথিরা
