ঢাকার সাভারে অস্ত্র ও গুলিসহ আবু তালেব(৪৫) নামের ইউপি সদস্যকে আটক করছে র্যাব। তিনি কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য। শুক্রবার রাতে কাউন্দিয়া ইউনিয়নের সাদারবাড়ি থেকে তাকে আটক করে র্যাব-৪। আটক আবু তালেব সাদারবাড়ি গ্রামের মৃত গেদু মিয়ার ছেলে। মিরপুরে র্যাব-৪ এর অধিনায়ক মোজাম্মেল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাউন্দিয়া ইউনিয়নের সদস্য আবু তালেবের নিজ বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বাড়ি থেকে একটি অবৈধ অস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সাভার মডেল থানায় তাকে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।
