অক্ষয়ের রুটিন মাফিক সফল জীবনে টাকা বাঁচাতে যান না রাতের পার্টিতে!

রুটিন মেনে দিন যাপন করা বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের স্বভাব। এ তারকার ভক্তদের বিষয়টি জানা থাকার কথা। ক্যারিয়ারের শুরু থেকেই সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস তার।

আর সে কারণে রাত জাগেন না তিনি। স্বভাবতই শোবিজ জগতের কোনো পার্টিতে দেখা মিলে না অক্ষয়ের। কারণ এসব পার্টি সাধারণত মধ্যরাত অবধি চলে।

সম্প্রতি অক্ষয়ের শেয়ার করা এক ভিডিওতে দেখা যায় অভিনেতা নিজেই স্বীকার করছেন কেন সকল পার্টিতেই অনুপস্থিত থাকেন তিনি।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে উপস্থাপক অক্ষয়কে প্রশ্ন করেন, ‘ইন্ডাস্ট্রিতে আলোচনা হিয়, কেন কোনো পার্টিতে দেখা মিলে না আপনার। সেটা কি শুধুই অর্থ এবং সময় বাঁচাতে?

জবাবে অক্ষয় হাসিমুখেই বলেন, ‘কথাটা পুরোপুরি মিথ্যে নয়। তবে, অর্থের থেকেও আমি বেশি প্রাধান্য দেই আমার নিজের দৈনন্দিন রুটিন এবং স্বাস্থ্যের দিকে। পার্টিতে গেলে নানা সময়ে বাড়ি ফিরতে দেরি হয়। দেখুন, এ সব কিছুর কথা চিন্তা করেই আমি পার্টিগুলো এড়িয়ে চলি।’

প্রসঙ্গত, বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতা বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন। তার সদ্য মুক্তি পাওয়া লক্ষ্মী সিনেমা করোনার মধ্যেও বেশ ভালো সুনাম অর্জন করছে দর্শকের কাছে। এটি ভারতের বাইরে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতেও ভালো সাড়া পাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *