নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ১,২,৩ ওয়ার্ডের মহিলা ইউপি সদস্যের বিরোদ্ধে ঝাঁড়ু– মিছিলের প্রতিবাদে মনোয়ারা বেগম সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার বিকেলে মাহমুদপুর ইউনিয়নের চরকুসুমহাটি এলাকার নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মনোয়ারা বেগম বলেন, ১৪ নভেম্বর আমার বিরোদ্ধে ষড়যন্ত্রমুলক ঝাড়ু মিছিল করেছে একটি কুচক্রী মহল। যা সম্পূণ মিথ্যা ও ভিত্তিহীন। আমাকে ভূমিদস্যু বানিয়ে মিথ্যা অপবাদ দিয়ে ঝাঁড়ু– মিছিল করানো হয়। আমার নিজ বাড়ি ছাড়া আমার নামে অন্য কোাথাও কোনো জমি নেই। নিজ বাড়িটি ভূমিহীন হিসেবে সরকার বরাদ্দ দেয় । ২০১৩ সালে আমার ২ ছেলের নামে ভূমিহীন বন্দোবস্তোর আবেদন করলে তৎকালীন ইউএনও ও এসি ল্যান্ড সরেজমিন তদন্ত করে তাদেরকে ভূমিহীন হিসেবে বন্দোবস্তো দেয়। এ পর্যন্ত কোন ধরনের অভিযোগ ছিল না। হঠাৎ করে আমার বিরোদ্ধে মিথ্যা প্রচারের ব্যস্থ হয়ে পড়েছে মহলটি। আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা ইউসুফ আলী খান, আঃ রাজ্জাক খান, মজিবর দেওয়ান, সামাদ মেম্বার ও হেলেনা মেম্বার।
