৭ মার্চ উপলক্ষে জাতীয় শ্রমিক লীগের দোহার পৌরসভার ৩নং ওয়ার্ড আহ্বায়ক কমিটির পরিচিতিসভা

নিজস্ব প্রতিনিধি : দোহার উপজেলায় জাতীয় শ্রমিকলীগ পৌরসভার ৩নং ওয়ার্ড আহ্বায়ক কমিটির পরিচিতিসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জাতীয় শ্রমিকলীগ দোহার পৌরসভার আহ্বায়ক আব্দুস সালামের নিজ বাড়িতে (ইসলামপুর) অনুষ্ঠিত হয়।

জাতীয় শ্রমিকলীগ দোহার পৌরসভার আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। পরিচিতি সভায় শুভ উদ্বোধন করেন ঢাকা জেলা শাখা জাতীয় শ্রমিক লীগের সভাপতি এম.এ. হামিদ মুন্না।

বিশেষ অতিধি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা সাজ্জাদ হোসেন সুরুজ, সাবেক ছাত্রনেতা আলমগীর হোসেন, ঢাকা জেলা শাখা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল হক সুমন।

এসময় আরও উপস্থিত ছিলেন দোহার উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক শফিউদ্দিন স্বপন, যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান (লন্টু), সাবেক ছাত্রনেতা কাজী জাফর ও দোহার পৌরসভা জাতীয় শ্রমিক লীগে নেতা মো. শহীদুল ইসলাম খান।

পরিচিতি সভায় ৩নং ওয়ার্ডের আহ্বায়ক নির্বাচিত হন মোখলেছ বেপারী, যুগ্ম-আহ্বায়ক আমির হোসেন, যুগ্ম-আহ্বায়ক সুজন ও যুগ্ম-আহ্বায়ক তায়েব মোল্লাসহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
পরিচিতি সভা সঞ্চালনায় ছিলেন দোহার পৌরসভার যুগ্ম আহ্বায়ক মো. ফিরোজ আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *