সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ মুন্সীগঞ্জ সিরাজদিখানে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রবিবার উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। রোববার(১২ জুলাই) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তারুন্যের আশা – আকাঙ্খা বাস্তবায়ন করি আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি এই প্রতিপাদ্যে উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকতা আফসানা পারভিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন, উপলো প্রকৌশলী মোঃ আসিফ উল্লাহ,উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম. উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন মধু, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ সেলীম রেজা,সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কামরুন নেছা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জনসংখ্যা নিয়ন্ত্রণের পাশাপাশি পরিবার পরিকল্পনা, মাতৃস্বাস্থ্য, কৈশোরকালীন স্বাস্থ্যসেবা এবং তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে সবাইকে একযোগে কাজ করতে হবে। সচেতনতা বৃদ্ধি ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে একটি সুস্থ, শিক্ষিত ও সমৃদ্ধ জাতি গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, সাংবাদিক,স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে জনসংখ্যা ও পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সম্মাননা প্রদান করা হয়।
