কেরানীগঞ্জে গ্যাস লাইন মেরামতের সময় বিস্ফোরনে তিন শ্রমিক দগ্ধ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একটি বাড়ির গ্যাস লাইন মেরামতের সময় বিস্ফোরনে আগুনে দগ্ধ হয়েছে তিন শ্রমিক। দগ্ধ শ্রমিকরা হচ্ছে রাকিব হোসেন (৩০), সুমন (৩১) ও রাজন(২৯)। গুরুতর দগ্ধ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের জরুরী বিভাগে ভর্তি করে। এদের মধ্যে মোঃ রাকিব হোসেনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে শুভাঢ্যা ইউনিয়নের বরইতলা এলাকায় শনিবার সকালে। প্রত্যক্ষদর্শীরা জানান, দগ্ধ শ্রমিকরা জৈনক হাজী মনির হোসেন নামে এক ব্যক্তির আটতলা বিশিষ্ট একটি ভবনের গ্যাসলাইনের মেরামতের কাজ করছিল। এ সময় পাইপলাইনে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই তিন শ্রমিক বিস্ফোরণের ঘটনায় গুরুতর ভাবে দগ্ধ হয়েছে।স্থানীয়রা জানান,হঠাৎ গ্যাস লাইনের ভিতর থেকে বিকট শব্দে বিস্ফোরন হয়। এতে ওই তিন শ্রমিক দগ্ধ হয়। বিস্ফোরণের শব্দ শুনে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের জরুরী বিভাগে নিয়ে যায়। বিস্ফোরণে দগ্ধ শ্রমিক সুমন জানান,গ্যাস লাইন মেরামতের সময় বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে সে সহ তিন শ্রমিক আগুনে গুরুতর দগ্ধ হয়।এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই আহসান হাবীব জানান, ঘটনা স্থলে আমাদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শনে গিয়েছেন। তারা প্রতিবেদন দিলে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *