নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্টন থানা এলাকা থেকে ১৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ তিন জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (২২ মে) বিকেলে র্যাব-৩ এর সহকারী পরিচালক (মিডিয়া), অতিরিক্ত পুলিশ সুপার, বীণা রানী দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২১ মে) দিনগত রাতে র্যাব-৩ এর একটি দল রাজধানীর পল্টন থানার নয়াপল্টন এলাকায় অভিযান চালায়।অভিযানে তিন জনকে আটক করা হয়।
আটক তিনজন হলেন, শাহ আপেল ইসলাম (৩৭), শহিদুল ইসলাম (৩২) ও কবির মিয়া (২৪)। এ সময় তাদের কাছ থেকে ১৯ হাজার ৪০০ পিস ইয়াবা ও একটি ট্রাক জব্দ করা হয়।
আটক তিন জন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও অতিরিক্ত পুলিশ সুপার বীণা।
