কেরানীগঞ্জে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

কেরানীগঞ্জ(ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে মো. মারুফ কাজী (৩৫) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।  শনিবার (২২ মে) দুপুরে শুভাঢ্যা উত্তর পাড়া হাবিব নগরের মজিদ পাড়া এলাকায় নিহত ব্যক্তির নিজ ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ ময়না তদন্তের জন্য নিহতের লাশটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে প্রেরন করেছে।
দক্ষিন কেরানীগঞ্জ থানার এস আই মো. আয়ুব আলী নিহত মারুফ কাজীর স্ত্রীর বরাত দিয়ে জানান, শুক্রবার গভীর রাতে কয়েকজন দুর্বৃত্ত তাকে বেঁধে তার স্বামী মারুফ কাজীকে গলাকেটে নৃশংভাবে হত্যা করে পালিয়ে যায়। দুপুরে ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশটি করেন।
দক্ষিন কেরানীগঞ্জ থানার ওসি তদন্ত খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এই ঘটনায় এখনো কেউ আটক হয়নি। কি কারনে এবং কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে অনুসন্ধান করা হচ্ছে। এব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *