হারানো মোবাইল উদ্ধার করে বাড়ি পৌঁছে দিলেন সিরাজদিখান পুলিশ

লতা মন্সিডল-রাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেড় বছর পূর্বের হারানো মোবাইল উদ্ধার করে ভুক্তভোগীর বাড়ি পৌঁছে দিলেন পুলিশ।

রোববার ২৫ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন ভাষানচর গ্রামের মীর বাড়ি ভুক্তভোগীর প্রবাসী লুৎফর মীর এর ছোট ভাই ৪৬ নং কালীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃমাজহারুল মীর ও চাচা আঃ হামিদ মীর এর হাতে উদ্ধার হওয়া মোবাইলটি তুলে দেন সিরাজদিখান থানার এএসআই মো: রিপন মিয়া।

জানাযায় মোঃ লুৎফর মীর (৪০), পিতা-মৃত মোহন ডাক্তার, সাং-নতুন ভাষানচর, থানা-সিরাজদিখান, জেলা-মুন্সীগঞ্জ গত ২১/০৭/২০২১ তারিখ রাত অনুমান ০৭.৩০ ঘটিকার সময় নিজ বাড়ি হইতে বালুচর ইউনিয়নের রাজনগর কুবুদ্দি বাজারে আসার পথিমধ্যে একটি মোবাইল ফোন  হারিয়ে ফেলেন। অনেক খোজাখুজি করে কোথাও না পেয়ে গত ২৪,৭,২০২১ ইং তারিখে থানায় হাজির হয়ে একটি হারানো সাধারণ ডাইরী করেন যাহার নং ৭৯৩। ভুক্তভোগী প্রবাসে থাকায় উদ্ধার হওয়া মোবাইল টি পুলিশ তার বাড়ি গিয়ে স্বজনদের কাছে বুঝিয়ে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *