দোহারে রাস্তা বন্ধ করে নির্মাণ কাজ চলছেই

নিজস্ব প্রতিবেদক:   ঢাকার দোহারের কার্তিকপুর বাজার সংলগ্ন কবরস্থানে পাশের রাস্তায় মানুষের চলাচল বন্ধ করে বাড়ি নির্মাণের কাজ করছেন স্থানীয় মো. জসিম নামে এক ব্যক্তি। বিগত দুই মাস যাবৎ তিনি এমন কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন বলে জানান স্থানীয় বাসিন্দারা।
সরজমিনে গিয়ে দেখা যায়, কবরস্থানসহ মানুষের দৈনন্দিন চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে ট্রাক ভরে ফেলে রাখা হচ্ছে বালু। স্থানীয়রা বারবার বলার পরেও এমন কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন জসিম। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বেশ কয়েকজন জানান, দীর্ঘদিন ধরে এভাবেই রাস্তা বন্ধ করে রেখেছে জসিম। তারা আরও বলেন, একজন মৃত মানুষের লাশ পাশের কবরস্থানে নিয়ে যেতে কষ্ট হচ্ছে। স্থানীয় ইউপি সদস্য পরিদর্শন করলেও কোন প্রকার উপকারে আসেনি বলেও জানান তারা। এসময় প্রশাসনের হস্তক্ষেপ কামণা করেন তারা।
এবিষয়ে অভিযুক্ত মো. জসিম বলেন, আমার বাড়ির নির্মাণ কজের জন্য অস্থায়ী ভাবে বালু রাখা হয়েছে। আমি এগুলো সরিয়ে দেব। তিনি আরও বলেন স্থানীয় ইউপি মেম্বারের কাছ থেকে অনুমতি নিয়েছি।
এব্যপারে কুসুমহাটি ইউপি’র ৪ নং ওয়ার্ডের সদস্য কোমল মজুমদার বলেন, আমি কোন অনুমতি দেইনি। আমি তাকে নিষেধ করেছি।
ঘটনার বিষয়ে দোহার থানা ওসি তদন্ত আজহারুল ইসলাম বলেন, আমরা বিষয়টি জানতাম না। খুব শীঘ্রই ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেয়া হবে।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবাশে^র আলম বলেন, ঘটনাটি আমার জানা নেই। কেউ যদি মানুষের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *