হরিরামপুরে বালু মহলে উত্তোলন যোগ্য বালু না পাওয়ায় ঠিকাদারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের হরিরামপুরে প্রমত্তা পদ্মা নদী লেচড়াগঞ্জ বালু মহলের বালু না পাওয়ার অভিযোগ তুলেছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক আলমগীর হোসেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার লেচড়াগঞ্জ মৌজার দিয়ারা জড়িপ খতিয়ান-১ দাগ নং-৩০০১ এর বালুচর শ্রেণির ৩২.৪৭ (বত্রিশ দশমিক চার সাত) একর বালু মহল থেকে বালু উত্তোলনের ইজারা পায় ঠিকাদারী প্রতিষ্ঠান মিথিলা এন্টার প্রাইজ। বাংলা ১৪৩২ সনের ৩০ চৈত্র সময় পর্যন্ত বালু উত্তোলণের সময় নির্ধারিত থাকলেও তারা এখনই বালু মহলের উত্তোলন যোগ্য বালু পাচ্ছে না বলে অভিযোগ রয়েছে।
সরেজমিনে গিয়ে পদ্মা নদীর লেচড়াগঞ্জ এলাকায় ঘুরে দেখা যায়,পদ্মা নদীতে বালু কাটার মেশিন, লোডার ট্রলার নিয়ে অলসভাবে বসে আছে শ্রমিকরা। তাদের কাছে জানতে চাইলে তারা জানান, মেশিনে বালু উঠছে না,তাই বালু কাটা বন্ধ আছে।
স্থানীয় শ্রমিক মাছ ধরার জেলে এমন ১-২ জনের সাথে কথা বলে জানাযায়,২-৩ যাবৎ বালু কাটা বন্ধ আছে। তবে কি কারনে বন্ধ তা তারা জানেন না।
স্থানীয় মালেক মোল্লা,করিম শিকদার ও আয়নাল মৃধার সাথে কথা বলে জানাযায় ২-৩ যাবৎ তারা বালু কাটার মেশিন বন্ধ দেখছেন। তবে কি কারনে বন্ধ তারাও জানেন না।
ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক আলমগীর হোসেনের অভিযোগ,জড়িপ ভুল অথবা পদ্মা নদীর গতি পরিবর্তনের কারনে সরকার নির্ধারিত বালু মহলে তারা উত্তোলন যোগ্য বালু পাচ্ছে না। বিষয়টি সরকারি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *