স্বাধীনতা বিরোধীরা বেহেস্তের টিকিট বিক্রি করে ভোট চাচ্ছে: আমান উল্লাহ আমান

মো. আব্দুল গনি,কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আলহাজ্ব আমার উল্লাহ আমান বলেছেন, স্বাধীনতা বিরোধীরা বেহেস্তের টিকিট বিক্রি করে জনগণের কাছে ভোট চাচ্ছে। কে বেহেস্তে যাবে তা আল্লাহ ছাড়াা কেউ জানে না। স্বাধীনতা বিরোধীদের এই দেশে কোন অবদান নেই। তারা এই দেশের জন্য কিছুই করেননি। তিনি আজ সন্ধ্যায় কেরানীগঞ্জের মালঞ্চ এলাকায় হিন্দু সম্প্রদায়ের রাধাগোবিন্দ ও নাট মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।আমান আরো বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগ নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়ের ভাইবোনদের জায়গা জমি জোরপূর্বক দখল করে আর বিএনপি সরকারের আমলে তাদের সম্পত্তি উদ্ধার করা হয়। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের জায়গা জমি কেউ দখল করতে পারবে না। তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে রাখা হবে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। তাই হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা আগামীতে ধানের শীষ মার্কায় সবাই ভোট দিবেন। বিএনপি ক্ষমতায় আসলে কেরানীগঞ্জে একটি আধুনিক হাসপাতাল,একটি বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় স্থাপন করা হবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, বিএনপি নেতা তারেক ইমাম বাবুল,হুমায়ন কবীর,জাহিদ হাসান,নিপেন বর্মনসহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *