লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুরচর ইউনিয়নে হাউজিং ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এলাকা রণক্ষেত্র পরিণত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি বেগম বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায় , এলাকায় হাউজিং ব্যবসাকে কেন্দ্র করে নুজহা সিটির বাতেন সরকার ও আল ইসলাম এর সাথে দক্ষিনা গ্রীন সিটির সুমন মিয়া ও কামিজুদ্দিন কামু গ্রুপের লোকজনের মধ্যে দীর্ঘদিন বিরোধে চলে আসছে । সেই বিরোধের জেরে বাতেন সরকার ও আল ইসলামের লোকজন আজ সকাল ১০ টার দিকে দক্ষিনা গ্রীন সিটির স্থাপনা ভাঙচুর করলে দুগ্রুপের সংঘর্ষে বেধে যায় ।
দেশিয় অস্ত্র নিয়ে মুখোমুখি হয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ৪ টি বসত বাড়ী,পুলিশের ৩টি মোটরসাইকেল ভাঙচুর করে। ৪ জন টেটাবিদ্দ ও শাহিনুর নামে পুলিশের এক কনস্টেবলসহ ৭ আহত হয়েছে । টেটাবিদ্দ আহতরা ঢাকা মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন আছে । আহত কনস্টেবলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে । পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ১৮ রাউন্ড ফাকা গুলি ছুড়ে ।
সিরাজদিখান থানার ওসি এ.কে. এম মিজানুল হক ঘটনার সত্যতার স্বীকার করে বলেন , হাউজিং ব্যবসাকে কেন্দ্র করে মূলত এ সংঘর্ষ । কয়েকটি বাড়ী ঘর ভাঙচুর হয়েছে আমাদের পুলিশের একজন কনস্টেবল আহত হয়েছে এবং আমাদের পুলিশের ৩টি মোটর সাইকেল ভাঙচুর করেছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৮ রাউন্ড ফাকা গুলি ব্যবহার করতে হয়েছে । বর্তমানে পরিস্থিতি শান্ত আছে ঘটনাস্থলে থেকে দুই শতাধিক টেটা উদ্ধার করা হয়েছে । আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে ।
