সিরাজদিখানে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই স্কুলছাত্রের মৃত্যু

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের সিরাজদিখানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।গতকাল বুধবার বিকেলে উপজেলার কোলা ইউনিয়নের ছাতিয়ানতলী বাসস্ট্যাণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো মাহবুব আলম নয়ন (১৬) । তিনি উপজেলার ছাতিয়ানতলী গ্রামের আলালউদ্দিনের ছেলে অন্যজন মো. তুহিন (১৭)। সেও একই গ্রামের মো. আবুল কালামের ছেল।তারা দুজনই স্থানীয় দুটি বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়াশোনা করতো। নিহত নয়নের নানা মো. শাহ আলম ফকির বলেন, বুধবার বিকেলে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিল। তখন তুহিন মোটরসাইকেল চালাচ্ছিল আর নয়ন মোটরসাইকেলের পেছনে বসে ছিল। আমরা খবর পাই মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ছাতিয়ানতলী বাসস্ট্যাণ্ডে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জানান তাদের দুজনেই মারা গেছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,বেপরোয়া গতির কারণে মোটরসাইকে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। আহত অবস্থায় ঢাকার নেওয়ার আগেই ওই দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।তবে লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ বিষয়ে পরিবারের কারো কোন অভিযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *