সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুজিবুর রহমানকে গ্রেফতার করেছে সিরাজদিখান থানা পুলিশ।
সোমবার দিবাগত রাত ৩ টার দিকে তার নিজ বাড়ী সৈয়দপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায় ছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সিরাজদিখান থানায় হামলা ও ভাঙচুরের অভিযোগ দায়ের করা মামলায় ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সংস্কার আন্দোলন ও ছাত্র–জনতার অভ্যুত্থানের পর সিরাজদিখান থানায় হামলা ও ভাঙচুরে জড়িত থাকার তথ্যপ্রমাণ পেয়ে ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য,গত ৫ আগস্ট সিরাজদিখান থানায় হামলা, ভাঙচুরের ঘটনায় গেল ২৭শে আগস্ট সিরাজদিখান থানার উপ-পরিদর্শক মো. ইকবাল হোসেন বাদী হয়ে অজ্ঞাত ৪০০-৪৫০ জনকে আসামি করে মামলাটি ধায়ের করেন
