মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ)থেকে: মহান স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষ্যে”৫০টি জাতীয় পতাকা নিয়ে সুবর্নজয়ন্তী র্যালীর কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জ জেলা ও সিংগাইর উপজেলার বীরমুক্তিযোদ্ধাগণের মুক্তিযোদ্ধা স্মৃতি চারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার(২২ মার্চ) দুপুর ১২ টার দিকে সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গঁণে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়ের সার্বিক সহযোগীতায় সহকারী শিক্ষক আজিজুর রহমান বাদশার সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শাম্মা লাবিবা অর্নব।
এ সময় উপস্থিত ছিলেন-সাবেক জেলা ডেপুটি কমান্ডার মোমিন উদ্দিন,উপজেলা ডেপুটি কমান্ডার আবুল বাশার,উপজেলা কমান্ডার বশির উদ্দিন,সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আক্রাম হোসেন,সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত)শেখ মোহাম্মদ আবু হানিফ,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনোয়ারা খাতুন,বিদ্যালয়ে সহকারী শিক্ষক ও শতাধিক ছাত্র/ছাত্রীসহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
