সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইরে ভ্যান প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে সেন্টু (৩০) নামের এক ভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু ও ১জন গুরুতর আহত হয়েছেন । রোববার (২৭ জুন) সকাল ১০টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে খোলাপাড়া এলাকার এবিসি ইটের ভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ সেন্টু মিয়া মানিকগঞ্জ সদর থানার হাটিপাড়া গ্রামের মৃত. মোকছেদ মিয়ার ছেলে। ভ্যানে থাকা গুরুতর আহত-ইসহাক মিয়া মানিকগঞ্জ সদর থানার চর বালিরটেক গ্রামের সেকেন্দার আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে খোলাপাড়া এলাকায় এবিসি ইট ভাটার সামনে ভ্যান ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক ও ভ্যানে থাকা ১জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ভ্যান চালক সেন্টুকে মৃত ঘোষনা করেন। ভ্যানে থাকা ইসছাক মিয়ার অবস্থা আশষ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার্ড করেন। এ ঘটনায় প্রাইভেটকার চালক পালিয়ে যেতে সক্ষম হলেও প্রাইভেটকার আটক করেছেন থানা পুলিশ।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্লা বলেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ।
