সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বীরমুক্তিযোদ্ধা, সিংগাইর সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, বিভাগীয় বন কর্মকর্তা মো. আলাউদ্দিন বিশ্বাস ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্নাইলাহী রাজিউন)। তিনি উপজেলার সিংগাইর পৌরসভা ৩নং ওয়ার্ড আজিমপুর গ্রামের মৃত. এলেম বিশ্বাসের ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি ১ স্ত্রী, ২ ছেলে ১ মেয়ে, নাতী, নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে শনিবার (২৬ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকার মিরপুর এলাকার নিজ ভবনে তার মৃত্যু হয়। রোববার (২৭ জুন) সকাল ৯ টার দিকে সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানার নেতৃত্বে রাষ্টীয় মর্যাদা দেয়া হয়।
পরে জানাজা শেষে স্থানীয় কেন্দ্রীয় আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে বিভিন্ন পেশাজীবি মানুষ শোক প্রকাশ করেছেন।
