এইচএসসি পরীক্ষার অনলাইন ফরম পূরণ স্থগিত

নিজস্ব প্র্রতিবেদক : ২০২১ সালের এইচএসসি পরীক্ষার অনলাইন ফরম পূরণ কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ জুন থেকে এই ফরম পূরণ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় তা স্থগিত করা হলো।

বিষয়টি নিশ্চিত করে রোববার (২৭ জুন) সব প্রতিষ্ঠান প্রধানদের চিঠি পাঠিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

চিঠিতে বলা হয়েছে, করোনা পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে চলে যাওয়ায় ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম স্থগিত করা হলো। সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রমের তারিখ ঘোষণা করা হবে।

এর আগে গত শুক্রবার এইচএসসি পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা করে ঢাকা বোর্ড। ২৯ জুন থেকে শুরু হয়ে ১১ জুলাই পর্যন্ত অনলাইনে শিক্ষার্থীদের ফরম পূরণ করার কথা জানানো হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *