সিংগাইরে বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে নিহত-১ আহত-২

সিংগাইর (মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে রাস্তার নিচে পড়ে  চালক নিহত এবং চালকের সহকারী দুইজন গুরুতর আহত হয়েছে। বুধবার(২০ মার্চ)সকাল ১১ টার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের নতুন ইরতা গ্রামে এ র্দুঘটনা ঘটে। নিহত চালক মো.মুসাদ্দেক আলী (২২) ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের ওবায়দুর রহমানের ছেলে। দুর্ঘটনায় আহত মো.ফজলুর (৫০) বাড়ি রাজবাড়ী থানার গোয়ালন্দ গ্রামে এবং অপরজন সোহাগ রানার (২১) বাড়ি সাতক্ষীরা জেলার কাদাঘাটি গ্রামে।

বিষয়টি নিশ্চিত করেন দুর্ঘটনা স্থান পরিদর্শনকারী সিংগাইর থানার এসআই মো.মিজানুর রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, বালুবাহী একটি ট্রাক ঢাকার গাবতলী থেকে বালু নিয়ে ইরতা গ্রামে আনলোড করে ঢাকা ফেরার পথে নতুন ইরতা গ্রামে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নিচু জমিতে পড়ে যায়। এ সময় চালক মো.মুসাদ্দেক আলী আত্মরক্ষার্থে গাড়ি থেকে লাফ দিলে সে গাড়ির নিচে পড়ে যায়। খবর পেয়ে সিংগাইর ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত চালকের সহকারী মো.ফজলু এবং সোহাগ রানা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়।

সিংগাইর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো: জিয়ারুল ইসলাম বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *