সিংগাইরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা’র জন্মবার্ষিকী উদযাপন ও সেলাই মেশিন বিতরণ

মো.রকিবুল হাসান বিশ্বাস: মানিকগঞ্জের সিংগাইরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা’র ৯০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) সকাল ১১ টার দিকে উপজেলা হলরুমে ইউএনও রুনা লায়লার সভাপতিত্বে এসিল্যান্ড মেহের নিগার সুলতানার সঞ্চালনায় এ আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম এম.পি। অন্যন্যদের মধ্যে ছিলেন-উপজেলা আ’লীগের সহসভাপতি আনোয়ার খাতুন,উপজেলা ভাইস চেয়ারম্যান মো.রবিউল আলম উজ্জ্বল,মহিলা ভাইস মোসা.শারমিন আক্তার, জেলা পরিষদের সদস্য মো.আব্দুল আলীম,উপজেলা আ’লীগের  যুগ্ম-সাধারণ সম্পাদক মো.শহিদুর রহমান শহিদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো.ওবায়দুর রহমানসহ,আ’লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে গরীব অসহায়,প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন-আন্তর্জাতিক কন্ঠশিল্পী,শিক্ষা ও দৃষ্টিদূত, সিংগাইর,হরিরামপুর ও দক্ষিণ মানিকগঞ্জের উন্নয়নের রূপকার মমতাজ বেগম এম.পি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *