মো.রকিবুল হাসান বিশ্বাস(মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইরে পিকাপ ভ্যানের চাপায় আপন দু,বোন সুবর্না আক্তার (১০) ও ইসা (২) নিহত হয়েছে । আজ বৃহস্পতিবার (১১ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের বাস্তা-গাজিন্দা মাদ্রাসা সংলগ্ন এ দূর্ঘটনা ঘটে। নিহত-সূর্বনা আক্তার (১০) ও তার ছোট বোন ইসা (২) ওই এলাকার মো. ইস্রাফিল মিয়ার কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সূর্বনা আক্তার (১০) তার ছোট বোন ইসা (২) কে কোলে নিয়ে বাড়ির পাশে হেমায়েতপুর-সিংগাইর আঞ্চলিক মহা-সড়কের বাস্তা-গাজিন্দা মাদ্রাসা সংলগ্ন দাড়িয়ে থাকে। এর মধ্যে সিংগাইর থেকে ছেড়ে আসা ঢাকা-মেট্রো ১৩-৬৫৭২ মাল বাহি পিকাপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ওই দু,বোনের ওপরে উঠে যায়। এতে ঘটনাস্থলে বড় বোন সূর্বনা আক্তার (১০) মারা যায়। ছোট বোন ইসা (২) গুরুতর আহত হয়। আহত ইসা (২) কে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বিকালে মারা যায়। ঘাতক ট্রাক চালক পালিয়ে যেতে সক্ষম হয়। পরে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাক আটক করে ।
এ ব্যাপারে ধল্লা ফাঁড়ির এস আই মো.তরিকুল ইসলাম বলেন,ঘটনাস্থল থেকে পি-কাপ ভ্যান আটক করা হয়েছে। চালক পলাতক। সুর্বনার লাশ থানায় আছে। হাসপাতালে ভর্তি ইসা (২) মারা গেছে। তাকে আনতে এনাম মেডিকেল যাচ্ছি। তাকে এনে সিদ্ধান্ত নেয়া হবে।
