দোহারে ন্যায্যমূল্যে টিসিবি’র পন্য বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক: শুধু শহর নয়, গ্রাম পর্যায়ে মানুষের দোর গোড়ায় সেবা পৌঁছানোর জন্যই ঢাকার দোহার উপজেলায় ন্যায্যমূল্যে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম শুরু করা হয়েছে । বৃহস্পতিবার (১১ জুন) উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে থেকে টিসিবি’র ভ্রাম্যমাণ গাড়ি থেকে এ পণ্য সরবরাহ করা হয় । এখন থেকে ন্যায্যমূল্যে নিত্য প্রয়োজনীয় পন্য কিনতে পারবে দোহারের মানুষ। এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়িয়ে এই টিসিবির পণ্য ক্রয় করে করেন ক্রেতারা। টিসিবির পন্যের মধ্যে সয়াবিন তেল, চিনি ও ডাল ক্রেতাদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র জানান, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী শুধু শহর নয় গ্রাম পর্যায়ে মানুষের দোরগড়ায় সকল সেবা পৌঁছে দেওয়ার লক্ষে সপ্তাহের প্রতিদিনই উপজেলার ভিন্ন ভিন্ন স্থান থেকে খোলা বাজারে টিসিবি এই ন্যায্যমূল্যে পণ্য বিক্রি কার্যক্রম চালু রাখা হবে। ভোক্তাদের চাহিদা অনুযায়ী আগামীতে টিসিবির পন্য বিক্রয় বাড়ানো হবে বলেও তিনি জানান। এর কারনে করোনায় সংকটে থাকা মানুষ উপকৃত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *