সিংগাইর (মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে গোপালচন্দ্র দাস( ২৭) নামের এক জুয়ের্লাস ব্যবসায়ী কে রক্তাক্ত জখম করে স্বর্ণালংকার, রুপা নগদ অর্থ ছিনতাই করে নিয়েছেন ছিনতাইকারীরা । ঐ ব্যবসায়ী উপজেলার জামির্ত্তা ইউনিয়নের জার্মিত্তা হুটের গোকুল চন্দ্র দাসের পুত্র।
শনিবার বিকেলে ঐ জুয়ের্লাস ব্যবসায়ীর পিতা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
এর আগে শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার চান্দহর ইউনিয়নের চরচামটা মিত্তিরচরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় গোপাল চন্দ্র দাস আনন্দবাজারের তার অঙ্কিতা জুয়েলার্স হতে মোটরসাইকেলযোগে বাড়ি আসতেছিল। এসময় পথিমধ্যে চারজন ছিনতাইকারী গতিরোধ করে তার উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। তার ব্যাগে থাকা ৩৭ ভরি স্বর্ণালংকার, ৪০০ ভরি রোপার অলংকার ও নগদ ২ লাখ ২০ হাজার টাকাসহ মোট ৫৭ লাখ ৭০ হাজার টাকার মালামাল ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় ছিনতাইকারীদের চার জনের মধ্যে একজন কে চিনতে পারছেন বলে ভুক্তভোগী জানান।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি মো: জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, অভিযোগটি শান্তিপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জকে দেয়া হয়েছে। ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
