সিংগাইরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসম্পৃক্তা বৃদ্ধি ও জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত

মো.রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর(মানিকগঞ্জ)থেকে: সারা দেশের ন্যায় মানিকগঞ্জের সিংগাইরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসম্পৃক্তা বৃদ্ধি এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনসচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে এলাকা থেকে র‌্যালি বের করে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলায় এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার খারুন্নাহার, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো.হাবেল উদ্দিন,যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ.আব্দুল ছালেক, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো.ইব্রাহিম হোসেন,পৌরসভার নির্বাহি কর্মকর্তা ইরানী আক্তারসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ।
উল্লেখ্য,এডিস মশার বংশবিস্তার রোধ, নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত মশক নিধন কার্যক্রম জোরদার করাই উক্ত র‍্যালি ও প্রচারণার মূল উদ্দেশ্য ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *