মো.কামাল হোসেন : ঢাকার দোহার উপজেলায় ঘরের আড়ার সঙ্গে ময়না আক্তার (১৮) নামে এক গৃহবধূ বাক প্রতিবন্ধীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে । শনিবার সন্ধ্যায় মাহমুদপুর ইউনিয়নের চরকুশাই এলাকায় থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে। নিহত ময়না আক্তার ময়না উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চরকুশাই চর এলাকার শেখ হাসেমের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, “সন্ধার সময় বাড়ীর লোকজন ময়নাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তাকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
