সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। বুধবার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা যুব উন্নয়ন অফিসের আয়োজনে যুব দিবস উপলক্ষে রেলি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার দিপন দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মানিকগঞ্জ-২আসনের সংসদ সদস্য মমতাজ বেগম এমপি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নান,সহকারি কমিশনার(ভূমি) আব্দুল কাইয়ুম খান ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোসা.শারমিন আক্তার প্রমুখ।
