কুড়িগ্রামে কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার

মোঃ রফিকুল ইসলাম,  কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ  ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম ০১ নভেম্বর ২০২৩ তারিখ রাত্রী আনিমানিক ০৩.৩০ ঘটিকার সময় ফুলবাড়ী থানাধীন ৩নং ফুলবাড়ী ইউনিয়নের চন্দ্রখানা (পাঠানটারী) এলাকা থেকে একই গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ আমিনুল ইসলাম (৫২)’কে ১৮ বোতল মাদকদ্রব্য ইস্কাফ ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১ টি মোটরসাইকেল জব্দসহ হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি। কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *