সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে একরাতে ৫ বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গণহারে চুরি বৃদ্ধি পাওয়ার এলাকায় চোর আতঙ্ক বিরাজ করছে। জানা গেছে, বুধবার ( ৭ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার চান্দহর ইউনিয়নের ওয়াইজনগর পশ্চিম পাড়ার আওলাদ হোসেনের একটি ভ্যান গাড়ি চুরি হয়।একই রাতে চোরেরা প্রতিবেশী মো.মহিনুরের ঘরে সিঁধ কেটে ঢুকে টাকা ও মোবাইল ফোন, ওহাব মোল্লার ঘরে সিঁধ কেটে প্রবেশ করে মোবাইল ফোন চুরি করে চোরেরা। আরজ আলী বেপারীর বাড়িতে ও সিঁধ কেটে চুরির চেষ্টা করে। একই রাতে শায়েস্তা ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত.নুর মোহাম্মদের পুত্র তাজেল মোল্লার গোয়াল ঘরের তালা কেটে ৩ টি গরু চুরি করে। এলাকাবাসী টের পেয়ে ধাওয়া করে ২টি গরু উদ্ধার করে। একটা গরু নিয়ে চোরেরা পিকাপ যোগে পালিয়ে যায় । সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মাজহারুল ইসলাম বলেন,রাতে পুলিশি টহল জোরদার করা হচ্ছে। চোর ধরতে সারাশি অভিযান চালানো হবে বলেও জানান তিনি।
