দোহারে প্যারাডাইম ইন্টারন্যাশনাল স্কুলের আনুষ্ঠানিক যাত্রা শুরু

 নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করলো আন্তর্জাতিক মানের ইসলাম বেইস্ড ইংরেজি মাধ্যম স্কুল “প্যারাডাইম ইন্টারন্যাশনাল স্কুল। বৃহস্পতিবার সকালে উপজেলার জয়পাড়া থানা সংলগ্ন খালেক রেবেকা ট্রেড সেন্টারে স্কুল সভাকক্ষে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সোনাহাজরা মাদ্রাসার মুহতামিম ও প্রিন্সিপাল মুফতি মো. মিজানুর রহমান কাসেমী, শিলাকোঠা ইমদাদুল উলম মাদ্রাসার মুহতামিম আব্দুর রহিম হুজুর, মুসলিম এডুকেশন সুসাইটির আইএমইএস প্রিন্সিপাল ও সার্জন মো. আকতার উজ্জামান, ঢাকা জেলা নবাবগঞ্জ উপজেলার ইংরেজি শিক্ষক প্রশিক্ষক ও পূয়াকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. পারভেজ হোসেন, সামসছুম উলুম ডায়ারকুম মাদরাসার মুহাতামিম আব্দুল মালেক, মধুরখোলা মহিলা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল সালাম, প্যারডাইম ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান মুফতি জোবায়ের হোসেন, ম্যানেজিং ডিরেক্টর মো. আরাফাত হোসেন, প্যারাডাইম ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল প্রফেসর মো. তাহের উদ্দিনসহ প্যারাডাইম ইন্টারন্যাশনাল স্কুল এর সকল উদ্যোক্তাগণ,শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও ছাত্রছাত্রীসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *