সিংগাইরে ইউপি চেয়ারম্যান সিএনজি চালকদের মাঝে ঈদ উপহার বিতরণ

মো. রকিবুল হাসান বিশ্বাস (মানিকগঞ্জ): চলমান করোনা পরিস্থিতিতে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে নিজস্ব অর্থায়নে সিংগাইর উপজেলার জার্মিত্তা ইউনিয়নের সিএনজি চালকদের মাঝে নগদ অর্থ ও পাঞ্জাবি উপহার দিয়েছেন জার্মিত্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হালিম রাজু।

মঙ্গলবার (১৯ই মে) সকাল ১১ টায় বিন্নাডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন-জার্মিত্তা ইউপি চেয়ারম্যানের পিতা. হাজী মো. ফজলুল হক খান। দরিদ্র ১শত ত্রিশ জন সিএনজি চালকের মাঝে প্রত্যেককে নগদ ১হাজার টাকা ও ১টি পাঞ্জাবি উপহার দিয়েছেন। এমনকি আগামী কাল বুধবার (২০ই মে) সকাল ১০ টার দিকে একই স্থান থেকে ২শত ৫০ জন হ্যালো বাইক চালককে নগদ ১ হাজার টাকা, ২শত জন রিক্সা চালককে নগদ ৫ শত টাকা করে দেয়া হবে বলে সূত্রে জানা গেছে।

নগদ অর্থ ও ঈদ উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন-জার্মিত্তা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, জার্মিত্তা ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. শামীম ইকবাল সাধারণ সম্পাদক আবু তাহের, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নাজিমউদ্দিন, জার্মিত্তা ইউনিয়ন আওমী-যুবলীগের সভাপতি মো. খালেদ মাহমুদ খোকন, সম্পাদক মো. মতিউর রহমান, মহিলা ইউপি সদস্য জহুরা বেগম, পারভীন আক্তার, ইউপি সদস্য মো. মোক্তার হোসেন, মো. মোতালেব হোসেন, মো.আলী হোসেন ও থানা ছাত্রলীগের সহ-সভাপতি মো. রাজিব হোসেন, জার্মিত্তা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা, সাধারণ সম্পাদক সাকিব হাসান ছাত্রলীগ নেতা সাদ্দাম প্রমুখ।

উল্লেখ্য, করোনা সময়কালে ইতিপূর্বে সরকারি সহযোগীতার পাশাপাশি জার্মিত্তা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হালিম রাজু তার নিজস্ব অর্থায়নে ৮ হাজার সাবান, ৩ হাজার মাস্ক, ২ হাজার ৩ শত অসহায় কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

জার্মিত্তা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হালিম রাজু বলেন- করোনা পরিস্থিতি মোকাবেলায় শুরু থেকেই সরকারের পাশাপাশি আমি আমার ইউনিয়নের কর্মহীন দরিদ্র মানুষদের সাধ্যমত সহযোগীতা করার চেষ্ঠা করেছি এবং করছি। করোনা যতদিন থাকবে ততদিন আমি আমার সাধ্যমত সহযোগীতা করার চেষ্ঠা করব। তাছাড়া লজ্জা না করে, যে কোন সময় আমার মোবাইলে ফোন দিলে বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী পৌছে দিব ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *