মো. শাজাহান খান (আরব আমিরাত) : সংযুক্ত আরব আমিরাতে ২৪ ঘন্টায় আরও ৩৮,০০০ করোনা পরিক্ষা করা হয়েছে। নতুন করে করোনাভাইরাসে সর্বোচ্চ আক্রান্ত পাওয়া গেছে আরও ৮৭৩ জন। আক্রান্তের মধ্যে থেকে সর্বোচ্চ সুস্থ্য হয়েছেন ১২১৪ জন এবং আরও ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে আমিরাতে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৫,০৬৩ জনে, মৃত্যু ২২৭ জন ও সুস্থ হয়ে উঠেছেন ১০,৭৯১ জন।
