সিংগাইরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ও মসজিদে নগদ অর্থ প্রদান করলেন-বিশিষ্ট শিল্পপতি”টুলু

মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ)থেকে:মানিকগঞ্জের সিংগাইরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দুই পরিবারের মাঝে এক লক্ষ টাকা ও দুই মসজিদে চার লক্ষ টাকা নগদ অর্থ প্রদান করে পাশে দাঁড়ালেন বিশিষ্ট শিল্পপতি,বাইমাইল কবি নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বায়রা ইউনিয়ন আওয়ামীলীগের সন্মানিত সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলু। সোমবার(১ মে) বিকাল ৫ টার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের জয়নগর গ্রামের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ আব্দুল মজিদ ও সিরাজুল ইসলামকে এক লক্ষ,জয়নগর মধ্যপাড়া জামে মসজিদে একলক্ষ ও উত্তরপাড়া জামে মসজিদে তিন লক্ষ টাকা নগদ অর্থ প্রদান ও মসজিদের একতলা ভবন করে দেয়ার প্রতিশ্রুতি দেন। এছাড়াও তিনি সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ১ মে দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এক শ্রমিককে দশ হাজার টাকা ও গরীব,অসহায় শ্রমিকদের মাঝে ১০টি ঘর করে দেয়ার আশ্বাস দেন টুলু। এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মো.সায়েদুল ইসলাম,তালেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.রমজান আলী,সিংগাইর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ,বায়রা ইউনিয়ন আওয়ালীগের সন্মানিত সদস্য দেওয়ান মাহবুবুল আলম জুয়েল,ইমন আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক দেওয়ান মাহবুবুল আলম, উপজেলা আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক মো.রমিজ উদ্দিন,পৌরসভা প্যানেল মেয়র মো.সমেজউদ্দিন,পৌর কাউন্সিলর শামসুল ইসলাম,কামাল হোসেন,গিয়াস উদ্দিন,রিয়াজুল ইসলাম খান,পল্লীবিদ্যুতের পরিচালক মো.ফয়েজুল ইসলাম খান,সিংগাইর ইট প্রস্তুতকারি মালিক সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জি.মো.কুদ্দুসুর রহমান,সাবেক পৌর কাউন্সিলর কাউছার আহমেদ,তালেবপুর ইউপি সদস্য আব্দুর রাজ্জাক,বসির উদ্দিন,সূয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সোনা মিয়া,সমাজ সেবক হাজী মো.বাচ্চু মিয়া,ইমাম মাওলানা মো.সুলতান মাহমুদ,বায়রা ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান ইমরোজ হোসেনসহ আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী,প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *