মো. কামাল হোসেন : মাহমুদপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে নবীন হাফেজ ও আলেম সংবর্ধনা অনুষ্ঠান এবং ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদ মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠান ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
শিলাকোঠা মাদ্রাসার মোহতামীম হাফেজ মাওলানা আব্দুর রহিম সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা খোরশেদ আলম কাসেমী। এসময় মুফতি মিজানুর রহমান ফরীদিসহ অন্যান্য ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।
