কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে শুভাঢ্যা খালের কদমতলী এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালনো হয়েছে। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়সল বিন করিমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আজ রোববার বিকেল চারটায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ (ভূমি) সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমেনা মারজান । এই উচ্ছেদ অভিযানে ৬৯টি ছোট বড় ও মাজারী ধরনের বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং ১জন অবৈধ দখলদারকে ১হাজার টাকা জরিমানা করা হয়। কদমতলী খালপাড় এলাকা থেকে বেগুনবাড়ি ব্রিজ পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ ফয়সা্ল বিন করিম জানান শুভাঢ্যা খালের উপর যত অবৈধ স্থাপনা আছে সবই পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে এবং শুভাঢ্যা খাল খননের মাধ্যমে জনগণের ব্যবহারের উপযোগী করে তলা হবে। অবৈধ দখলদার যত শক্তিশালীই হোক এই অভিযান থেকে কেউ আর রেহাই পাবে না।
