সিংগাইর পৌরসভার উন্নয়নমূলক কাজের উদ্বোধন

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার কাঁচা বাজার,মাছ বাজারে টিনের ঘর নির্মাণ ও পশুর হাটে বালু ভরাট উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করেছেন পৌর মেয়র আবু নাঈম মো.বাশার।  বুধবার(২ আগস্ট) দুপুর ২ টার দিকে পৌর বাজার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় পৌর মেয়র আবু নাঈম মো.বাশার বলেন, কাঁচা বাজার ইটের সলিং, মাছ বাজার টিনের ঘর নির্মাণ, পশুর হাটে বালু ভরাটসহ ইতোমধ্যে ১৮ লক্ষ টাকার উন্নয়ন প্রকল্প কাজ করা হয়েছে। বাজারের আরো উন্নয়ন মূলক কাজ করা হবে এবং বাজার উন্নয়নের জন্য যেখানে যা প্রয়োজন তা করবেন বলে বাজার ব্যবসায়ীদের আশ্বাস দেন তিনি ।

এসময় উপস্থিত ছিলেন, সিংগাইর বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বারেক খান, সিংগাইর বাজার (জমিদার) আলী আকবর, সভাপতি,সিংগাইর পৌর আওয়ামী লীগ আব্দুস ছালাম খান,পৌরসভা সহকারী প্রকৌশলী মোহাম্মদ.নজরুল ইসলাম, পৌরসভা কর্মকর্তা কর্মচারী, বাজারে সকল ব্যবসায়ীসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *