দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার (২ আগষ্ট) দুপুরে উপজেলার আব্দুল ওয়াসেক মিলনায়তনে এর অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করেন। তিনি বলেন, নবাবগঞ্জের ১৪টি ইউনিয়নে বিভিন্ন তারিখে ক্যাম্প করা হবে। ঐ নিদির্ষ্ট দিনে আপনার ১০ আঙ্গুলের ছাপ ও চোখের কনট্রাক্ট নেয়া হবে। যাতে আপনার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে কেউ অন্যায় সুবিধা নিতে না পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনের (আইডিইএ’র) প্রকল্প পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন দোহার সার্কেলের সিনিয়র (এএসপি) মো. আশরাফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান কিসমত, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. ইব্রাহীম খলিল, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান প্রমুখ।
