মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: সিংগাইর পৌরসভা সাধারণ নির্বাচন-২০২১ উপলক্ষে প্রার্থীদের মনোয়নপত্র দাখিল করার সময় শেষ হয়েছে। মঙ্গলবার (২ ফেব্রয়ারি) বিকাল ৫টা পর্যন্ত মেয়র পদে ৫ জন, ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩২ জন,৩ টি মহিলা সংরক্ষতি আসনে ৯ জন মনোয়নপত্র দাখিল করেছেন বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন অফিসার শেখ মুহাম্মদ হাবিবুর রহমান। মেয়র পদে সরকার দলীয় মনোনিত প্রার্থী আবু নাঈম মো.বাশার সকাল সাড়ে ১১ টার দিকে মনোয়ন প্রস্তাবকারি পৌর আ’লীগের সভাপতি আব্দুস ছালাম খান ও সর্মথনকারি আ’লীগ নেতা মো.শাহিনুর ইসলামসহ দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে উপজেলা নির্বাচন কার্যালয় মনোয়নপত্র জমা দেন। আবু নাঈম মো.বাশার মনোয়নপত্র জমা দেয়ার পর পৌরবাসীর উদ্দেশ্যে বলেন-নির্বাচিত হলে ডিজিটাল পৌরসভা গড়ার লক্ষে যা যা করা দরকার তাই করব এবং পৌরবাসীর সেবা নিশ্চিত করব ইনশা- আল্লাহ।

অপরদিকে ,বিএনপি মনোনিত বর্তমান মেয়র এড্ খোরশেদ আলম ভূঁইয়া জয় দুপুর ১টার দিকে জেলা বিএনপি ও পৌর বিএনপির সাধরাণ সম্পাদক এড্ মো.তোফাজ্জল হোসেন,সি:সহ-সভাপতি মো.আলাউদ্দিন,সহ-সভাপতি মো.নুরু উদ্দিনসহ উপজেলা বিএনপির নেতাকর্মীদের নিয়ে মনোয়নপত্র জমা দেন। তিনি সাংবাদিকদের জানান-অবাধ,সুষ্ঠ নির্বাচন হবে প্রশাসন সহযোগিতা করবে। ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে আশা করছি। একই দিনে জাতীয় পার্টির আবু বক্কর ছিদ্দিক ,স্বতন্ত্র প্রার্থী জাহাবুল ও শেখ মো.আব্বাছ আলী জেলা নির্বাচন অফিসারও উপজেলা নির্বাচন অফিসারের হাতে মনোয়ন পত্র জমা দেন।
এর মধ্যে ৯টি ওয়ার্ডের ১ নং ওয়ার্ডে-২,২নং ওয়ার্ডে-৪,৩নং ওয়ার্ডে-৪,৪নং ওয়ার্ডে-৬,৫নং ওয়ার্ডে-২,৬নং ওয়ার্ডে-৩,৭নং ওয়ার্ডে-৪,৮নং ওয়ার্ডে-৪,৯নং ওয়ার্ডে-৩ জন এবং ১,২,৩ নং মহিলা সংরক্ষিত আসনে-২ জন ৪,৫,৬ নং ওয়ার্ডে-৪ ও ৭,৮,৯ নং ওয়ার্ডে-৩ জন করে মনোয়নপত্র জমা দিয়েছেন। মনোয়ন যাছাই-বাছাই ৪ ফেব্রয়ারী,প্রত্যাহার ১১ ফেব্রয়ারি, ভোট গ্রহণ ২৮ ফেব্রয়ারি।
