নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের বাংলাবাজার এলাকায় ভাষা শহীদদের স্মরণে মাদক বিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার তাশুল্লা উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু।
এসময় তিনি বলেন, মাদক শুধু মাদকসেবীর একা ক্ষতি করে না। তার পুরো পরিবারকেই শেষ করে দেয়। একজন মাদক ব্যবসায়ী যেমন সমাজের শত্রু ঠিক তেমনে একজন মাদক ব্যবসায়ী তার পুরো পরিবারের শত্রু। তাই মাদক থেকে আমাদের বাচতে হবে। চেয়ারম্যান বলেন, আমি এবং আমার উপজেলা পরিষদ সব সময় মাদকের বিপক্ষে কাজ করে থাকে। তাই সমাজে যারা মাদকের ব্যবসা করেন দ্রুত ব্যবসা ছেড়ে দিয়ে ভাল হয়ে যান অথবা দেশ ছেড়ে পালিয়ে যান।
এসময় তাশুল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার বসাকের সভাপতিত্বে খেলায় উদ্বোধক ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাবেক নয়নশ্রী ইউপি চেয়ারম্যান মো. পলাশ চৌধুরী। এছাড়া তিনি খেলার চ্যাম্পিয়ন দাতা। এবং রানার্স আপ টফি দাতা হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের কার্যনির্বাহী সদস্য কৃষিবিদ প্রদিপ চন্দ্র সরকার। তাশুল্লা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হানিফ মিয়ার সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা মাসুদ মোল্লা, যুবলীগ নেতা রাকিব পত্তনদার, মুরাদ আলী শিকদার, মীর খোকন, খোকন মোল্লা, শেখ তারিফ হোসেন, সমীর মন্ডল। খেলায় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, শেখ শহিদুল ইসলাম, বিপ্লব হোসেন জয়, অনিক মন্ডল, রাসেল কাজী, শেখ শান্ত প্রমুখ।
