সিংগাইর পৌরসভা নির্বাচনে দ্বিতীয়বার মনোয়নপত্র জমা দিলেন হাবিবুর রহমান হাবু

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : গত সিংগাইর পৌরসভা নির্বাচনে গোবিন্ধল এলাকার ৭নং ওয়ার্ডে সর্ব্বোচ ভোট পেয়ে নির্বাচিত কাউন্সিলর হাবিবুর রহমান হাবু আবারও কাউন্সিলর পদে মনোয়নপত্র জমা দিয়েছেন। মনোয়নপত্র জমা দেয়ার সময় ছিলেন-সিংগাইর সদর ইউনিয়নের আওয়ামী-যুবলীগের সাধারণ সম্পাদক এস.এম আব্দুল খালেক।

হাবিবুর রহমান হাবু গত ৫ বছর কাউন্সিলর হিসেবে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ, খেলাধূলা, ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট থেকে সফলভাবে কাজ করেছেন। এবং করোনাকালীন সময় এলাকার গরীব, দু:খি মানুষের পাশে থেকে ত্রাণ সমাগ্রী, আর্থিক সহযোগীতা এবং শীতার্ত অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরন করে রয়েছেন আলোচনার শীর্ষে। সে প্রতিনিয়ত এলাকার লোকজনের খোঁজ-খবর নিয়ে ভালো মন্দ জানার চেষ্টা করেন। মহল্লার যেকোনো সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করেছেন যা এখনও অব্যাহত।

এ ব্যাপারে হাবিবুর রহমান হাবু বলেন, আমি গত ৫ বছরে এলাকার যথেষ্ট উন্নয়নমূলক কাজ করেছি। অসহায় মানুষের পাশে দাড়িয়েছি। আমাকে এলাকার সবাই ভালবাসে। আমি এবারও বিপুল ভোটে বিজয়ী হব আশা করছি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *