সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর পৌর গরু ছাগলের হাটের বেপারীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে ইজারাদার বীরমুক্তিযোদ্ধা বসিরউদ্দিনের আয়োজনে পৌরসভার প্যানেল মেয়র সমেজ উদ্দিনের সঞ্চালনায় উক্ত হাটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ আলোচনা সভায় বক্তব্য রাখেন-পৌর মেয়র আবু নাঈম মো.বাশার,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মো.সায়েদুল ইসলাম,আওয়ামী-যুবলীগের সাধারণ সম্পাদক মো.রমেজউদ্দিন। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বীরমুক্তিযোদ্ধা রায়হান উদ্দিন, পৌর কাউন্সিলর মো.শামছুল ইসলাম,মো.কামাল হোসেন,রিয়াজুল ইসলাম,তালেবপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মাহবুবুর রহমান,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো.সাইদুর রহমান বেপারি,পৌরসভা ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনিছুর রহমান,পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জসিমউদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে বেপারিদের মাঝে ঈদ উপহার তুলে দেয়া হয়।
